শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মুজিববর্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ ১৯ ফেব্রুয়ারী

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সাতক্ষীরা তালায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ বেংগল ল্যান্সার ব্যবস্থাপনায় ও ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের পরিচালানায় সহযোগিতা করবে তালা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার, (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ম্যারাথন উপলক্ষে এক আলোচনায় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এস এম তারেক সুলতান, ক্যাপ্টেন সরকার সানি মোহাম্মদ তালহা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু বক্কর হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, ডাঃ আব্দুল রাজ্জাক, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম,সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, বণিক সমিতির সভাপতি সৈয়েদ জুনায়েদ আকবার, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী মারুফসহ শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তারা সাংবাদিক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালা উপজেলা পরিষদ চত্বরে থেকে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় ডিজিটাল ম্যারাথনে ৫ কিলোমিটার হবে। ডিজিটাল ম্যারাথনের শ্লোগান হবে ‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন’।

একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এইবিস্তারিত পড়ুন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্যবিস্তারিত পড়ুন

  • তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২