মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় যৌতুকের দাবিতে গৃহবধু হত্যা, গ্রেপ্তার-৩

তালায় যৌতুকের দাবিতে নির্যাতন করে শিখা রানী দাস নামে দু’ সন্তানের এক জননীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের অনিল দাস (৬০), তার ছেলে মান্দার দাস (২০) ও নিহতের স্বামী গোবিন্দ দাস (৩০)।

র‌্যাব সাতক্ষীরার কোম্পানী অধিনায়ক মো. ইশতিয়াক হোসাইন জানান, পাটকেলঘাটা থানাধীন আমানুল্লাহপুর গ্রামের সূর্যকান্ত দাসের মেয়ে শিখা রানী দাসকে পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করে তালা থানার আটারুই গ্রামের অনিল দাসের ছেলে গোবিন্দ দাস। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গোবিন্দ দাস ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে শিখা রানী দাসকে মারপিট করতো।

বিভিন্ন সময় স্থানীয়ভাবে শালিশী বৈঠক হলেও কোন সমাধান হয়নি। গত পগেলা জানুয়ারি সকালে শিখাকে নির্যাতন করে হত্যার পর স্বামী, দেবর ও শ্বশুর পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা সংর্যকান্ত দাস বাদি হয়ে তালা থানায় একটি হত্রা মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পরপরই পুলিশ ঘটনার সত্যা পেয়ে নিহত শিখার শ্বাশুড়ি বিল্ব রানী দাসকে গ্রেপ্তার করে। নিহতের পালিয়ে যাওয়া শ্বশুর অনিল দাস, স্বামী গোবিন্দ দাস ও দেবর মান্দার দাসকে বৃহষ্পতিবার ভোর চারটার দিকে পাটকেলঘাটা বলফিল্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের তালা থানায় সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা