তালায় ৫ মসজিদে একইসাথে চুরি সংগঠিত!


সাতক্ষীরার তালায় ৫টি মসজিদে একইসাথে চুরি সংগঠিত হয়েছে। এসময় মসজিদের গ্রিল কেটে দানবাক্স, মাইকের ব্যাটারি, সোলারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের পাঁচটি মসজিদে এসব চুরির ঘটনা ঘটে।
খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের আবু হাসান সরদার জানান, উত্তর শাহাজাতপুর বায়েজিদ পাড়া জামে মসজিদ, সানা পাড়া জামে মসজিদ, মোড়লপাড়া জামে মসজিদ, জোয়াদ্দার পাড়া জামে মসজিদ ও পাশ্ববর্তী ডুমুরিয়া জামে মসজিদের গ্রীল কেটে দানবাক্সের টাকা, ব্যটারি, সোলার, ঘড়িসহ বেশকিছু মুল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বছরের শুরুতে এমন ঘটনায় এলাকাবাসী হতবাক।
বায়েজিদ পাড়া মসজিদের মুয়াজ্জিন মো. হাবিবুর রহমান জানান, এশার নামাজের পর মসজিদ বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। ফজরের আযান দিতে এসে দেখে মসজিদের গ্রীল কেটে দানবাক্স ও মসজিদের মাইকের ব্যটারি নিয়ে গেছে চোরেরা। খেশরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সতত্যা নিশ্চীত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঁচটি মসজিদ পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারে অভিযান চলছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন,বিস্তারিত পড়ুন

তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
সাতক্ষীরার তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর গড়ে ওঠা পাঁচটি দোকানবিস্তারিত পড়ুন

তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবিস্তারিত পড়ুন


