বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেনের দাফন সম্পন্ন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও খলিলনগর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ফারুক হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। সে উপজেলার নলতা গ্রামের মৃত এরশাদ আলী শেখের ছেলে।

রবিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মহান্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এসময় কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খলিলনগরের কৃতি সন্তান ওসি রোকানুজ্জামান বিএনপি নেতা সাহাদাৎ হোসেন, মোঃ আছির উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায় সাইদুর রহমান সাইদ, ফারুক জোয়ার্দ্দার, সদস্য সচিব মোস্তফা মহসিন মন্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, জাসাস’র সভাপতি বাবু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিক দল, ছাত্রদল, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের উদ্দ্যেশ্যে ফারুক হোসেনের স্মৃতি চারণ করে বলেন, সে ছিল দলের জন্য নিবেদিন প্রাণ। গণতন্ত্র ও মানুষের জন্য কাজ করেছে। সে ছিল আমরা আমার অকুতোভয় সৈনিক। তার জন্য আমি সকলের কাছে ক্ষমা ও দোয়া চাই।

এরআগে পুলিশের গুলিতে নিহত ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল ইসলামের কবর করেন তিনি।

উল্লেখ্য, গতকাল বিকালে সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের গণ-সংবর্ধনা উপলক্ষে চুকনগর বাজারে মিছিল করার সময় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯বিস্তারিত পড়ুন

  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন
  • তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার
  • তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন