শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা থানার ওসি’র সাথে ‘আমরা বন্ধু’র সৌজন্য সাক্ষাত

তালা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সাথে ‘আমরা বন্ধু’ তালা উপজেলা টিমের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় তালা থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে গিয়ে নবাগত ওসি’র সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন তারা।

এসময় ওসি আবু জিহাদ ফখরুল আলম খান আমরা বন্ধু’র কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং শিশুদের নিয়ে কাজের পাশাপাশি মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে সর্বাত্মক সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করার আহবান জানান। একই সাথে তিনি ‘আমরা বন্ধু’ তালা উপজেলা টিমের সকল ভাল কাজে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় ‘আমরা বন্ধু’ তালা উপজেলা টিমের সদস্য আব্দুল্লাহ আল জুবায়ের প্রান্ত, অঘর্য ঘোষ, দীপান্বিতা অনন্যা, অনামিকা ঘোষ, সানজিদা হুমা তাছনিম, আয়শা আক্তার রলি, মোঃ সামিউল ইসলাম, সেখ রাশীদুজ্জামান রাজা, আশিকুর রহমান মিরাজ, আরাফাত হোসাইন সুমন ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ‘আমরা বন্ধু’ ২০১৫ সাল থেকে সাতক্ষীরার তৃণমূল পর্যায়ে শিশুদের কল্যাণে নানামুখী কার্যক্রম করছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত