সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ইজ্জত উল্লাহর মতবিনিময়

সেলিম হায়দার : জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলাম আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আসন্ন সংসদ নির্বাচন কে সামনে রেখে তালা ও কলারোয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে হচ্ছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনটি খুবই অবহেলিত। এই আসনে রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ। উপজেলার কয়েকটি অঞ্চলের রাস্তা ঘাটের অবস্থা এতটাই নাজুক যে, প্রাইভেট কার তো দূরের কথা মটরসাইকেলে চলাচল করা যায় না। এই অঞ্চলের মানুষ আমাকে সেবার দায়িত্ব দিলে, প্রথম ও প্রধান কাজ হবে এই অঞ্চলের জলাবদ্ধতা সমাধান করা ও রাস্তাঘাটের উন্নয়ন করা। সুযোগ পেলে এই কাজগুলো সবাই কে সাথে নিয়ে করতে চাই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়তে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ মফিজুল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ সহিদুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাষ্টার আমিনুর রহমান, এ্যাড. মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, সাবেক সদস্য সচিব সেলিম হায়দার, এম এম ফয়সাল, কে এম শাহীনুর রহমান, রোকোনুজ্জামান টিপু, অর্জুন বিশ্বাস প্রমুখ।

তিনি বলেন, মিডিয়া কর্মী হলো সমাজের দর্পণ। দেশের সাধারণ মানুষ তাদের চোখে এই দেশকে দেখে। একজন সাংবাদিক কে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এলাকার উন্নয়ন করতে হলে অবশ্যই সাংবাদিকদের সহযোগীতা করতে হবে। সাংবাদিকদের সহযোগীতা ছাড়া সমউন্নয়ন সম্ভব না। যদি এলাকার উন্নয়নের সুযোগ পাই তাহলে সকলে মিলেমিশে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করব ইনশাল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, তালা ব্রজেন দে সরকারি উচ্চবিস্তারিত পড়ুন

শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তালা ব্রজেন দে সরকারিবিস্তারিত পড়ুন

তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকেবিস্তারিত পড়ুন

  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক