বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা হাসপাতালে রোগী নেওয়ার নাম করে ভ্যান চুরি

তালা (সাতক্ষীর) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিনব কায়দায় একটি ভ্যান চুরি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভ্যানচালক তাছের মোল্লা (৭০), সে তালা সদর জেয়ালা নলতা গ্রামের কালু মোল্লা ছেলে। তিনি জানান, তালা হাসপাতাল থেকে দুই ব্যক্তি রোগী নেওয়ার কথা বলে ভ্যান ডেকে নেয়।

এ সময় এক ব্যক্তি তাকে হাসপাতালের উপরে নিয়ে যায় এবং কৌশলে বলে, “নিচে একটি কাগজ ফেলে এসেছি, আপনি গিয়ে নিয়ে আসুন।

কাগজটি এনে অপেক্ষা করলেও আর ওই ব্যক্তির দেখা পাননি। পরে নিচে নেমে দেখেন ভ্যান ও মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি উধাও হয়ে গেছে। তাছের মোল্লা বলেন, “আমার সংসার চলে এই ভ্যান চালিয়ে। ভ্যানটি হারিয়ে যাওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি।”

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা