শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃতীয় দিনে ২ ঘণ্টায় শেষ ট্রেনের টিকিট, হিট ৯৫ লাখ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ সকাল ৮টায় তৃতীয় দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। এর ঠিক দুই ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের সব টিকিট শেষ হয়ে যায়। আর এসব টিকিট সংগ্রহ করতে ওয়েবসাইটে ৯৫ লাখের বেশি হিট করেছিলেন টিকিটপ্রত্যাশীরা। তবে এদিন ঢাকা থেকে পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের জন্য বরাদ্দ ছিল প্রায় ১৬ হাজার টিকিট।

মঙ্গলবার (২৬ মার্চ) এ তথ্য জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

মাসুদ সারওয়ার বলেন, আজ সকালে আগামী ৫ এপ্রিলের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছিল। কিন্তু বিক্রি শুরুর ২ ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। এসব টিকিট সংগ্রহ করতে টিকিটপ্রত্যাশীরা ওয়েবসাইটে ৯৫ লাখ ১০ হাজারের মতো হিট করেন। পশ্চিমাঞ্চলে আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা ১৬ হাজারের মতো।

এদিকে দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

এদিকে দুপুর ২টায় শুরু হতে যাচ্ছে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। ঈদযাত্রা উপলক্ষে আগামী ৫ এপ্রিলের জন্য পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী