বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দক্ষিণ এশিয়া দাপিয়ে বেড়াবে বাংলাদেশের চলচ্চিত্র: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আগামীতে বাংলাদেশের চলচ্চিত্র দক্ষিণ এশিয়া দাপিয়ে বেড়াবে। দক্ষিণ এশিয়া ছাড়িয়ে এ দেশের চলচ্চিত্রের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।

বুধবার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অনেক চ্যালেঞ্জ আছে এ কথা অস্বীকার করার কিছু নেই। এসব চ্যালেঞ্জকে সুযোগে রূপ দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

চলচ্চিত্রের ভর্তুকি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের কোনো শিল্প ভর্তুকি দিয়ে চলতে পারে না। শিল্প ভর্তুকির ওপর নির্ভর করলে এটির স্বাধীনতা খর্ব হবে। দেশের চলচ্চিত্র শিল্পকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে এটি আর পরনির্ভরশীল না থাকে।

দেশের চলচ্চিত্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পরিকল্পনা আছে উল্লেখ করে আরাফাত বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র নিয়ে আমার কথা হয়েছে। তার চলচ্চিত্র বিষয়ক জ্ঞান আমাকে মুগ্ধ করে। প্রধানমন্ত্রী বলেছেন, আগামীতে দেশের প্রতিটি জেলায় একটি করে সিনেপ্লেক্স করা হবে। এতে করে জেলা শহরগুলো হল সংকট কেটে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসির) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি