শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিংড়ী ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভায় এমপি রবি

“দলের দুঃসময়ে নিবেদিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে”

সাতক্ষীরা সদরের ১৪নং ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দলের দুঃসময়ে যারা দলের নিবেদিত প্রাণ তাদেরকে সব সময় মূল্যায়ন করতে হবে। তিনি আরো বলেন, এই অঞ্চলে বিগত ৫০বছরে যে উন্নয়ন হয়নি। গত কয়েক বছরে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা একদিন থাকবো না। আপনারা দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে দলের হাল ধরবেন। মহান জাতীয় সংসদ নির্বাচনে এই ফিংড়ী ইউনিয়ন থেকে নৌকা বিপুল ভোটে জয়লাভ করেছে। এজন্য আমি এই অঞ্চলের মানুষের কাছে অনেক কৃতজ্ঞ।”
বর্ধিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মো. শাহজাহান আলী, সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রভাষক ফিরোজ আহমেদ টুটুল,ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক উজ্জল কুমার সরকার, ফিংড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব ঢালীপ্রমুখ। বর্ধিত সভায় ইউনিয়নের সকল ওয়ার্ডে সম্মেলনের তারিখ ও সময় ঘোষণাকরা হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা