মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দাম কমে যাওয়ায় রাজগঞ্জে পান চাষীরা হতাশ

বাজারে পানের দাম একেবারে কমে যাওয়ায় হতাশায় ভুগছেন মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার পান চাষীরা।

চাষীরা বলছেন- পানের বরজের উপকরণের মূল্যবৃদ্ধি, শ্রমিকের মূল্যবৃদ্ধি ও বাজার দর অপেক্ষা উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন কারণে রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের ৮ টি গ্রামের প্রায় শতাধিক পান চাষীরা লোকসানের আশংকায় রয়েছেন।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে- রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নে মণিরামপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি ও সাচি পান চাষ করা হয়। মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা, চাকলা, কাঁঠালতলা, নোয়ালী, বেলতলা, হাজরাকাটি, রামপুর, মশ্বিমনগর এই ৮ টি গ্রামে পান চাষ হয়। এ গ্রামগুলোর অধিকাংশ পরিবারগুলো পান চাষের উপর নির্ভরশীল।

পারখাজুরা গ্রামের পান চাষি অতুল মন্ডল জানান- এই কিছুদিন আগেও একপোন (৮০টি) মাঝারি সাইজের পান পাইকারি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি করেছি। সেই পান এখন মাত্র ৮ থেকে ১০ টাকা দরে পোন বিক্রি করতে হচ্ছে। দাম একেবারে কমেগেছে।

একই এলাকার আরও এক পান চাষি আজিজুল হক বলেন- বাঁশ, খড়, পাটকাঠি ও বরজ তৈরির উপকরণের দাম এখন আগের চেয়ে ৪-৫ গুণ বৃদ্ধি পেয়েছে। এক বিঘা জমিতে ৩৫ থেকে ৪০ মণ খৈল প্রয়োগ করতে হয়। এছাড়াও আছে কীটনাশক ঔষধ ও শ্রমিক খরচ। সব মিলে প্রতি বিঘা জমিতে পানচাষে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। এতো খরচ করার পরও, ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় রয়েছি।
স্থানীয় কয়েকজন পান চাষী জানান- এবার মনেহয় পানচাষে লোকসান হবে। সরকারিভাবে যদি সহজ শর্তে ঋণ দেয়া হয়। তাহলেই এ অঞ্চলে পানের চাষ টিকে থাকবে।

স্থানীর উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র বলেন- আমরা সবসময় কৃষকের পাশে আছি। কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। এখন বাজারে পানের দাম একটু কম আছে। কিন্তু এমন থাকবে না।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা