বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাংলাদেশে এক হিন্দু যুবক হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল এই বিক্ষোভের নেতৃত্ব দেয়।

বিক্ষোভকারীরা বাংলাদেশের ময়মনসিংহে নিহত দীপু চন্দ্র দাসের হত্যার বিচার দাবি করে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন। একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

প্রতিবাদকারীরা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও দাহ করেন। বিক্ষোভের সময় ‘বিচার চাই’ ও ‘হিন্দু হত্যা বন্ধ চাই’ এমন স্লোগান শোনা যায়।

ভারতীয় গণমাধ্যমের তথ্যে জানা যায়, নিহত দীপু চন্দ্র দাস (২৫) ময়মনসিংহের বালুকায় গত ১৮ ডিসেম্বর একদল লোকের হামলায় প্রাণ হারান। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।

এদিকে, বাংলাদেশ সরকার ভারতে নিজেদের কূটনৈতিক স্থাপনায় হামলা ও বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব।

অন্যদিকে ভারত সরকার জানিয়েছে, দিল্লির বিক্ষোভ ছিল স্বল্পস্থায়ী এবং এতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। তবে সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র : এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার