বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে হবে ইজ্জত উল্লাহ

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আকবর হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা আওরঙ্গজেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন, তালা উপজেলাকে জলাবদ্ধতামুক্ত করা এবং হাসপাতালগুলোতে সেবার মান উন্নয়নে জামায়াতে ইসলামী কাজ করে যেতে চায়। তিনি বলেন, জামায়াতে ইসলামী এ দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, জনগণের ভোটে জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে দেশ থেকে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস নির্মূল করা হবে। খুন, গুম ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। হিন্দু, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বী মানুষ যেন নিরাপদ ও নির্ভয়ে চলাফেরা করতে পারে, সে নিশ্চয়তা দিতে চায় জামায়াত। পাশাপাশি একটি মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন তিনি।

তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মোঃ মাহমুদুল হক। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ সুজায়েত আলী, তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা যুব শক্তির আহ্বায়ক নুসরাত জাহান তমা, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মীর্জা সাকিব এবং জেলা সমন্বয়ক মামুন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী