শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও দুর্গা পূজা উৎযাপন কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও দুর্গা পূজা উৎযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চলনায় ও সভাপতিত্ব বক্তব্য দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসউজ্জামান, সরকারি কেজিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, উপজেলা আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন মোল্যা, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর রহমান, সেক্রেটারী মাওলানা এমদাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আর. কে বাপ্পা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইমাম সমিতির সভাপতি আব্দুল সত্তার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, উত্তর পারুলিয়া দাশ পাড়া পূজা উৎযাপন কমিটির পক্ষে বাপ্পা দাশ প্রমুখ।
উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, শিক্ষা অফিসার ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।
এসময় বক্তরা বলেন, গত ৫ আগস্টের পর দেবহাটা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। এখানে সবাই সম্প্রীতি বজায় রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগীতা রেখেছেন। এছাড়া আসন্ন দুর্গা পূজা সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামনা করে বিভিন্ন আলোচনা রাখা হয়। বিশেষ করে প্রতিটি মন্ডপে পর্যাপ্ত আলো, সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়। মন্ডপগুলোতে প্রতিমা দশনের জন্য যাওয়া ও আসারা আলাদা পথ রাখতে হবে। প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি না হয় সেজন্য গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক কাজ করবে। উপজেলার ২১টি মন্ডপ মনিটরিং করার জন্য একটি হটসঅ্যাপ গ্রæপ খোলা হবে। যেকোন সমস্যা গ্রæপে জানালেই সাথে সাথে সমাধান করা হবে। এমনকি আইন-শৃঙ্খলার অবনতি হয় কিংবা কোন ধরনের গুজব ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালেই আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেওয়া হয় সভায়। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনা বাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশ সহ বিভিন্ন টিম থাকবে। নামাজ ও আজানের সময় মাইক ও বাদ্যযন্ত্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। একই সাথে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বিকল্প জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে বলেও জানানো হয়। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম দিয়ে পূজা উদযাপনে সার্বিক সহযোগীতা করবে জানানো হয় প্রস্তুতি সভায়।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী