রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আবাসিক পোল্টির বিষ্টা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে জনভোগান্তি!

দেবহাটার নাজিরেরঘের গ্রামে আবাসিক এলাকায় পোল্ট্রি মুরগী ও ডিমের মুরগী পুষে দুর্গন্ধ সৃষ্টি করে ঘের ও পুকুরের পানিতে বজ্য ফেলে পরিবেশ দুষণ এবং ডেঙ্গু, মশা ও মাছির উপদ্রব বাড়ানো অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৫/০৪/২৬ তারিখে নাজিরেরঘের গ্রামের মৃত ফজর আলীর ছেলে কবির আহমেদ বাদি হয়ে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা অফিসে অভিযোগ দায়ের করেছেন। বাদির অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজিরের ঘের গ্রামের এরশাদ আলী ও তার স্ত্রী পোল্ট্রি মুরগী ও ডিমের মুরগীর চাষ করে আসছে। তাদের খামারের মুরগির বিষ্টা পুকুরে ফেলে ভরাট করা হচ্ছে। এতে ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এমনকি খামার অব্যবস্থাপনার জন্য পরিবেশ ব্যাপক ভাবে দূর্ষিত হচ্ছে। অভিযো আছে তিনি দীর্ঘদিন যাবত কোন ধরনের ট্রেড লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় প্রায় ৮ থেকে ১০ হাজার মুরগির অবৈধ খামার গড়ে তুলেছেন। এছাড়া তিনি অসুস্থ ও মৃত মুরগি মাটিতে না পুতে সরাসরি পার্শ্ববর্তী খালে ফেলে দেয়ার কারণে এলাকার গৃহপালিত পশু পাখির মধ্যে ছড়িয়ে পড়ছে নানা ধরনের রোগ। এছাড়া তিনি মুরগির বিষ্ঠা উন্মুক্তভাবে লোকালয়ের ভেতরের পুকুরে ফেলে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের ব্যাপক ক্ষতি করছেন। এ ধরনের কার্যক্রমের কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, দুর্গন্ধের কারণে তারা বাড়িতে বসবাস করতে পারছেন না। এমনকি বিষয়টি নিয়ে কিছু বলতে গেলে সে তাদেরকে নানা ধরনের গালিগালাজ করে এমনকি নানাভাবে হুমকি ধামকি প্রদান করা হয়। এদিকে গত শুক্রবার পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। বাদির সাথে অভিযুক্তদের আপোষ সমোঝতা করার নির্দেশ প্রদান করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগীরা স্থায়ী সমাধানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান