রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনামাছ অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম স্বাগত বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা সভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, জাতীয় অর্থনীতি ও আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ। বিষমুক্ত ও নিরাপদ মাছ উৎপাদনে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং কারেন্ট ও চায়না দুয়ারি জালের অবৈধ ব্যবহার বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

অনুষ্ঠানে দেবহাটা থানার ওসি আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য ব্যবসায়ী, চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মধ্য থেকে চারজনকে বিশেষ মৎস্য পুরস্কার দেওয়া হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পোশাক বিতরণ

দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পোশাক বিতরণ করাবিস্তারিত পড়ুন

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, রক্তের গ্রুপ জানলেন ৫৭৮ জন

‘রক্তের গ্রুপ জানি, জীবন বাঁচাতে প্রস্তুত থাকি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাহেব আলীসহ গ্রেপ্তার ২

দেবহাটায় থানা-পুলিশের বিশেষ অভিযানে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ দুইবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার
  • দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
  • দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ