বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সরকারি কেবিএ কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদের দাফন সম্পন্ন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ (৬৪) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১১ আগষ্ট) দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটে দিকে সখীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, স্কুল পড়ুয়া এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, সহকর্মী, শিক্ষার্থী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (১১ আগস্ট) বাদ যোহর সখীপুর হাসপাতাল সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাযা পরিচালনা করেন সখীপুর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আফছার উদ্দীন।

জানাযা নামাজের পূর্বে সরদার আমজাদ হোসেন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আল ফেরদাউস আলফা, সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

সখীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্জ মঈনুদ্দিন ময়না, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের সাবেক অধ্যক্ষ ও খানবাহাদুর আহ্ছান উল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক কেএম আনিসুজ্জামান কালাম, সখীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের জীববিজ্ঞানের শিক্ষক মো. আবু তালেব সহ বিভিন্ন মসজিদের ইমামগণ।

এ সময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সবুজ, সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের প্রাক্তন শিক্ষক ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ ড. এম নজমুল হক, সখীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের বর্তমান ও অবসরপ্রাপ্ত শি’ক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সহ শিক্ষার্থীবৃন্দ।

সখীপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, দেবহাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সংবাদকর্মী তথা নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ। নামাজে জানাযার পর উপাধ্যক্ষ মরহুম আব্দুল মজিদ কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপাধ্যক্ষ আব্দুল মজিদ রবিবার দিবাগত রাতে মৃত্যুর খবর শোনার পর থেকে মরহুমের বাসভবনে সমবেদনা জানাতে ছুটে আসেন সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী তথা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এদিকে মরহুম আব্দুল মজিদ এর আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ সহ কলেজ পরিবার এবং অন্যান্যা শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী