শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার বাল্যবিবাহ রোধে প্রচার অভিযান উদ্বোধন

দেবহাটার ৫টি ইউনিয়নে সপ্তাহব্যাপী বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক প্রচারণা করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) উত্তরণের ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ এর অর্থায়নে উপজেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে একযোগে ৫টি ইউনিয়নে এ প্রচারণা শুরু হয়।

এসময় উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা আনসার কর্মকর্তা রফিকুল ইসলাম, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের উপজেলা ম্যানেজার আবু এমরান হোসেন এছাড়া স্ব স্ব ইউনিয়ন ফ্যাসিলিটেটরগন উপস্থিত ছিলেন।

মাইংকিএ বলা হয় বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ ও দক্ষিণ এশিয়ায় প্রথম। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বাল্যবিবাহ নির্ম‚লে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন করতে, বাল্যবিবাহ বন্ধে বর্তমান প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে।

বাল্যবিবাহ প্রতিরোধে তাই আপনাদের সকলের সক্রিয় ভ‚মিকা প্রয়োজন। রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন। প্রয়োজনে ৯৯৯ বা ১০৯ বা ১০৯৮ নম্বরে ফোন দিন অথবা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিন। বাল্যবিবাহ রোধ করি, কন্যাশিশুর ভবিষ্যৎ গড়ি।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী