শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সখিপুর হাসপাতাল পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান আলফা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।

শনিবার (২২ জুন) উপজেলা পরিষদ চেয়ারম্যান আকর্ষিক ভাবে এ পরিদর্শনে যান তিনি।

এসময় হাসপাতালের অব্যবস্থাপানা ও সাধারণ রুগিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।

পরিদর্শন করে তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রুগিদের জন্য প্রদানকৃত খাবারের মান খুবই নিম্নমানের। হাসপাতালের বেডে অধিকাংশ বালিশের কভার নেই। বেডে ব্যবহৃত কাপড় ও অন্যান্য জিনিসপত্র অত্যান্ত দূর্গন্ধযুক্ত। প্রতিটি টয়লেট নোংরা ও ময়লাযুক্ত। হাসপাতালের আশেপাশে ঝোপঝাড় ও নোংরা পরিবেশ।

হাসপতালের বিভিন্ন সেক্টরে অব্যবস্থাপনা পাওয়া গেছে। সেই সাথে আউটডোর, জরুরি বিভাগে রুগিদের চিকিৎসা ব্যবস্থা সন্তোষজনক না বলেও অনেক রুগি জানিয়েছেন। তিনি আরো জানান, পরিদর্শন কালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঢাকাতে থাকায় দায়িত্বরত ডাক্তার মারুফ হোসেনকে এসব বিষয়ে জানানো হয়েছে।

পরবর্তীতে এধরণের অব্যবস্থাপনা পাওয়া গেলে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে সু-চিকিৎসা পায় তার জন্য ডাক্তার ও সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী