শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যদের গ্রাম ডক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটিতে যোগদান অনুষ্ঠান ও দেবহাটা উপজেলা কমিটিসহ ৫টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার সময় দেবহাটার গাজিরহাট বাজারে মেডি পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যদের গ্রাম ডক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটিতে যোগদান অনুষ্ঠান ও দেবহাটা উপজেলা কমিটিসহ ৫টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, গ্রাম ডাক্তার আব্দুল বারী খান, সভাপতি, খুলনা বিভাগ, গ্রাম ডাক্তার শেখ মাহবুবুর রহমান, সেক্রেটারি, খুলনা বিভাগ, গ্রাম ডাক্তার মোঃ মিজানুর রহমান ডবলু, সভাপতি, সাতক্ষীরা জেলা, গ্রাম ডাক্তার হাসান সিদ্দিকী লাভু, সেক্রেটারি, সাতক্ষীরা জেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গ্রাম ডাক্তার মোঃ আনিসুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ হাসান সিদ্দীকি লাভু, সহ-সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান, সদর সভাপতি গ্রাম ডাঃ আমিনুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক গ্রাম ডা: ইবাদুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক গ্রাম ডা: মাসুম বিল্লাহ, গ্রাম ডা: শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে গ্রাম ডাক্তার কল্যান সমিতি হতে গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটিতে যোগদানকৃত সদস্যগন তাদের বিভিন্ন ক্ষোভের কথা তুলে ধরেন। তারা বলেন- তারা পূর্বের কমিটিতে থাকাকালীন প্রশিক্ষণ ও সনদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া সত্তে¡ও এখনও পর্যন্ত তাদেরকে কোন প্রশিক্ষণ ও সনদের কোন ব্যবস্থা এখন পর্যন্ত করেননি, এমনকি প্রদানকৃত টাকার কোন হিসাবও কেউ জানেন না। এজন্য তারা সত্বঃস্ফুর্ত হয়ে এবং গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দেখে তারা এই কমিটিতে যুক্ত হতে চান।

উপস্থিত গ্রাম ডাক্তারগণ তাদের বক্তব্যে ডাক্তারদের কল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরেন এবং একতার মাধ্যমে তারা একে-অপরের সহযোগিতার জন্য জেলা, উপজেলা ও ইউনিয়র পর্যায়ের সকল কমিটিকে সক্রিয় করার জন্য আহবান জানান।

প্রধান অতিথি গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম সকলের বক্তব্য শুনে আশস্ত করেন যে, গ্রাম ডাক্তারদের সকল যৌক্তিক দাবি পূরণে তিনি সর্বাত্ত¡ক চেষ্টা করবেন এবং বিনামূল্যে এক সপ্তাহের মধ্যে সদস্য কার্ড প্রদান করবেন।

পরবর্তীতে দেবহাটা উপজেলা কমিটি ও ৫টি ইউনিয়ন কমিটির নাম ঘোষনা করা হয়।

দেবহাটা উপজেলা কমিটি- গ্রাম ডাক্তার মোঃ নজরুল ইসলাম, সভাপতি, গ্রাম ডাক্তার মোঃ আব্দুল হাই, সহ-সভাপতি, গ্রাম ডাক্তার মোঃ সামছুল হক, সহ-সভাপতি, গ্রাম ডাক্তার মোঃ শফিউল আলম, সাধারণ সম্পাদক, গ্রাম ডাক্তার প্রশান্ত বিশ^াস, সহ- সাধারণ সম্পাদক, গ্রাম ডাক্তার নিমাই চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক, গ্রাম ডাক্তার মোঃ আব্দুল কাদের, সহ- সাংগঠনিক সম্পাদক, গ্রাম ডাক্তার মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ, গ্রাম ডাক্তার মোঃ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক, গ্রাম ডাক্তার মোঃ মোখলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক, গ্রাম ডাক্তার মোঃ আনিছুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- গ্রাম ডাক্তার মোঃ আব্দুল কাদের।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার