শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক এমপি

সাতক্ষীরার দেবহাটায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ.ফ.ম রুহুল হক।

বুধবার সকাল ১০টায় উপজেলার গাজীরহাট বাজারে ফলজ-বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মুজিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবিলার রহমান, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুর রহমান রব, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুর রহমান, সাধারণ সম্পাদক মাহামুদ হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোমিনুর রহমান, সাধারণ সম্পাদক আকবর আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার রায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রাজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল ইসলাম, মিজানুর, কৃষকলীগের সভাপতি শাহাদাত হোসেন, সম্পাদক মিলন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশকে সবুজে রূপান্তরিত করতে হবে। গাছ পরিবেশের বন্ধু, তাই সমাজকে বাঁচাতে আমাদের প্রত্যেকে গাছ লাগাতে হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দেবহাটার কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী