সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভা ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠান

মাহফিজুল ইসলাম আককাজ: ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী আমতলা মোড়ে ঈদগাহ মাঠে পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে সদস্য সচিব নুর মনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“দেশের স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি সব সময় বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংশ করতে ষড়যন্ত্র করে
যাচ্ছে। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করে গোটা আওয়ামী লীগকে ধ্বংশ করতে চেয়েছিল। তারা বাংলাদেশকে একটি
অকার্যকর রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করতে চায়।

এই স্বাধীনতা বিরোধী চক্র ২০০৫ সালের এই ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা করেছিল। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সব কিছু হারিয়ে শোককে শক্তিতে পরিনত করে দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে দেশের টাকায় পদ্মাসেতু, কর্ণফূলী টানেল, বঙ্গবন্ধু স্যাটালাইট-১ মহাকাশে প্রেরণ করে দেখিয়েছেন আমরা পারি বাংলাদেশ পারে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ
মাহফুজুর রহমান, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আবু আব্দুল্লাহ আবু সাক্কার, ৭নং ওয়ার্ড
আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সুব্রত বিশ্বাস, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হযরত আলী বাবু, প্রচার সম্পাদক
আব্দুল জলিল, শহিদুল ইসলাম প্রমুখ।

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গসহ আগস্টের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। এসময় আওয়ামী লীগের
বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নুর মনোয়ার হোসেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক