সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্রুত পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক ছাড়া সব বিষয়ে ছাড় দেয়া হবে: খুলনায় রোডমার্চে মির্জা আব্বাস

সরকারকে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেছেন, আপনাদের সব বিষয়ে ছাড় দেওয়া হবে, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। তাই দ্রুত পদত্যাগ করেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন।

তিনি বলেন, আমাদের মহাসচিব ৪৮ ঘন্টার মধ্যে দেশনেত্রী খালেদা জিয়া জিয়াকে চিকিৎসার জন্য আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে যদি নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি না দেন এর পরিণতি কী ভয়াবহ হবে আপনারা (সরকার) দেখতে পারবেন?

মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনার শিববাড়ি মোড়ে সরকারের পদত্যাগ দাবিতে ঝিনাইদহ থেকে ১৬০ কিলোমিটার পথ রোডমার্চ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা আগের মতো আর ভোট করতে দিব না। যেদিন আমরা এই জালিম সরকারের পতন ঘটাতে পারব সেদিন এই রোডমার্চের সমাপ্তি হবে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

এদিকে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিশ্বের ৮০টি গণতান্ত্রিক দেশ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। কারণ বাংলাদেশে গণতন্ত্র নেই। লোকে যাই বলুক যার চুরি করার স্বভাব সে চুরি করবেই।

প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমেরিকা গেলেন কি নিয়ে গেলেন কাউরে কিছু দিতে পারলেন না।

গয়েশ্বর বলেন, ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ কোটি টাকা দেশ থেকে চলে গেল এর হিসেব দিতে হবে। আপনি সিল মেরে ক্ষমতায় থাকবেন এটা হবে না। এর জবাব দিতে হবে।

তিনি বলেন, ওবায়দুল কাদের বলল, বিএনপির আয়ু ৩৬ দিন। তাকে আজরাইলের দায়িত্বটা কে দিল…।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে নিয়ে ছিনিমিনি খেলেন? ওবায়দুল কাদের কি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখছেন? খালেদা জিয়া মৃত্যুর খবর কবে আসে? খালেদা জিয়া যদি বিনা চিকিৎসায় মারা যান শেখ হাসিনা কি দেশে থাকতে পারবেন? তারা চাচাতো ভাইদেরকে জানিয়ে দেন…। সরকারের চেয়ে তিন চার গুন বেশি টাকা এই পরিবারের হাতে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি এই সিনিয়র নেতা বলেন, আমাদের কোর্টে হাজিরা দেওয়ার সময় শেষ। শেখ হাসিনা সরকারের লোকজনেরা হাজিরা দেওয়ার সময় কি পাবে?

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা করো মৃত্যু চাই না। শুধু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু,
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সৈয়দ মেহেদী হাসান রুমী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম আমিত, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন

  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন
  • সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
  • বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস
  • গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
  • ‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড