মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নগরঘাটার সুমন দাশ কিডনি রোগে আক্রান্ত, ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

সুমন কুমার দাশ বয়স ৩৫ বছর দীর্ঘ ৭বছর যাবত কিডনি রোগে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে তাকে মাসে একবার ডায়ালিসিস করতে হতো। কিন্তু বর্তমান পর্যায়ে সপ্তাহে দুটি ডায়ালাইসিস করা প্রয়োজন হয়ে পড়েছে। সুমন কুমার দাশের বাবা সন্তোষ দাশ একজন দিনমজুর।

এলাকাভিত্তিক সামান্য কিছু সাহায্য সহযোগিতার মাধ্যমে তার দৈনন্দিন চিকিৎসা ও ডায়ালাইসিস কোনক্রমে চলে আসছে। বেঁচে থাকার জন্য আকুল মিনতি তার।

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুমন কুমার দাশ।
ডাক্তারের ভাষ্যমতে এখনই যদি তার কিডনি প্রতিস্থাপন করা যায় তাহলে সে আবার সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

সুমন কুমার দাশ জানান, ইতোমধ্যে তার মায়ের কিডনি তার সাথে ম্যাচিং হয়েছে বলে জানান চিকিৎসকরা। গাজী মেডিকেল থেকে তিনি ডায়ালাইসিস করান। প্রতিবার ডায়ালাইসিস করাতে ৩২ শ’ থেকে ৫ হাজার খরচ হয়।

হতদরিদ্র বাবার পক্ষে সেই খরচ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সুমন দাশের মা রীতা দাশের কিডনি তার শরীরে প্রতিস্থাপন করা ও আগে পরে বিভিন্ন খরচ বাবদ ৫ থেকে ৭ লক্ষ টাকা খরচ পড়বে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মা রীতা দাশ জানান, আমার কিডনি দেওয়ার জন্য সকল পরীক্ষা সম্পন্ন করেছি। কিন্তু কিডনি প্রতিস্থাপনের খরচ যোগাতে না পারায় ছেলেটি আমার ধুকে ধুকে আজ মৃত্যু পথযাত্রী।

কোন সহৃদয়বান ব্যক্তি, কোন দাতা সংস্থা বা সরকারিভাবে যদি এই অসহায় তরুণ ছেলেটির জন্য চিকিৎসার সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে বেঁচে যেতে পারে একটি তরতাজা প্রাণ। তাই পরিবারটির মুখে হাসি ফোটাতে সকলের সাহায্য কামনা করেছে এলাকাবাসী।

ভিডিওতে দেখুব…..  

একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিকবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম