বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়ায় জমির উপর দিয়ে ধান নিয়ে যেতে বাঁধা দেয়ায় কৃষকের ছেলে জখম

কলারোয়ার ধানদিয়া মাঠে আবু রায়হানের জমির উপর দিয়ে ধান নিয়ে যাওয়াতে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষ রাশেদ রাব্বির কাঁচির আঘাতে কৃষকের ছেলে আবু রয়হান জখম হয়েছে।

জানা গেছে (২২এপ্রিল বৃহস্পতিবার) বিকাল ৩ঘটিকার সময় ধানদিয়া চৌরাস্তা বাজার সংলগ্ন ধানদিয়া জামতলা মোড়ে কৃপারামপূর গ্রামের জিয়ারুল ইসলাম(৪০)ছেলে আবু রায়হান(২১) মাঠে তাদের কেটে রাখা ধানের জমির উপর দিয়ে,প্রতিপক্ষ চকজয়নগর গ্রামের ইনসাফ আলী(৪৫)এর ছেলে রাসেদ রাব্বি (২১) জোর করে ধান নিয়ে যাওয়ার চেষ্টা করলে, আবু রায়হান তার জমির উপর দিয়ে ধান নিয়ে যেতে দেবে না বলায় তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়,বাক বিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ রাশেদ রাব্বি ও তার সহযোগী একই গ্রামের তানভির মোড়ল(২০)পিতা মশিয়ার মোড়ল (৫৫) মিলে আবু রায়হান কে তাদের হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে গলায় ও ঘাড়ে পোচ দিয়ে তাকে জখম করে।
রক্তাক্ত অবস্থায় মাঠে থাকা স্থানীয় লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার করে, ধানদিয়া আরগ্য নিকেতন ক্লিনিকে ভর্তি করে।আর সেখানে আবু রায়হানকে চিকিৎসার নামে ৬ ঘন্টা যাবৎ, ক্লিনিক কতৃপক্ষ জিম্মি করে রাখে বলে জানা গেছে পরিবার সুত্রে।

ক্লিনিক কতৃপক্ষের এমন আচারণে ক্ষিপ্ত হয়ে রাত ১০টার দিকে আবু রায়হানের পিতা জিয়ারুল ইসলাম স্থানীয় পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানালে,তাৎক্ষনিক সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মদ টিপু, সঙ্গিয় ফোর্সের এর সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আবু রায়হান কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির জন্য পাঠিয়ে দেয়।

আবু রায়হানের চাচা আক্তারুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সময় তিনি পাশে ধান তুলছিলেন, হঠাৎ চিৎকার শুনে এগিয়ে যান।গিয়ে দেখেন আবু রায়হান কে রাশেদ রাব্বি ও তানভির মোড়ল দুই জন মিলে ধারালো কাঁচি দিয়ে কোপাচ্ছে।সেখান থেকে তার চাচা সহ স্থানীয়দের সহযোগিতায়, রক্তাক্ত আবু রায়হানকে উদ্ধার করেন।তিনি আরও জানিয়েছেন ঘটনাটির নেপথ্যে যারা জড়িতো তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।

এ ঘটনায় সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মদ টিপু ধানদিয়া আরগ্য নিকেতন ক্লিনিক পরিদর্শন করেন এবং আবু রায়হানকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন, সেই সাথে আবু রায়হান এর পরিবারকে কলারোয়া থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত