শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের পল্লীতে ধারালো অস্ত্র’ দিয়ে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন!

নড়াইলের পল্লীতে খলিশাখালি গ্রামে ধারালো অস্ত্র’ দিয়ে কুপিয়ে জলিল মাতুব্বরের হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে। নড়াইলের লোহাগড়া পৌর এলাকাবাসী আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক নড়াইল জানান,এরপরে অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়ছে বলে তার ভাই হাসান সাংবাদিকদের জানিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার খলিশাখালি গ্রামে মসজিদের মাইক চুরি বিস্তার করাকে কেন্দ্র করে জলিল শেখ সমর্থিত লোকজনের সঙ্গে একই গ্রামের মশিয়ার সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে মাতুব্বর জলিল মোল্ল্যা (৫০) মাঠে যাওয়ার পথে ওই গ্রামের বিল্লাল শেখের বাড়ির পাশে পৌছালে আগে থেকে ওত পেতে থাকা মশিয়ারসহ, তার বাহিনীর লাভলু কাজি,সোহেল কাজি,ফয়সাল তালুকদার,আমিনুর,সজিব,ইমন,আলম,আরমানসহ ১২ জনেরএকটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জলিলকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্নক জখম করে শরীর থেকে ডান হাত ও বাম পা বিচ্ছিন্ন করে ফেলে। তখন এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকরা জানিয়েছে, বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় থানা পুলিশ, ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাবাদের জন্য চার মহিলাকে আটক করা হয়েছে।

বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ।

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিজিবির পাশাপাশি রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ