শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বঙ্গবন্ধুর ম্যুরাল ও গণকবরে পুস্পমাল্য অর্পণ

নড়াইলেব ঙ্গবন্ধুর ম্যুরালে ও পানি উন্নয়ন বোর্ড অফিসের অভ্যন্তরে অবস্থিত গণকবরে পুস্পমাল্য অর্পণ। নড়াইলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে শুক্রবার (১৬ ডিসেম্বর) জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আ. লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এদিন প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসুচির সূচনা করা হয়।

সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ, জেলা জজ আদালতের পার্শ্বে বধ্যভূমি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও পুরাতন বাস টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে, পানি উন্নয়ন বোর্ড অফিসের অভ্যন্তরে অবস্থিত গণকবরে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ. লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম কবির ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধারাসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিনিধিগন।

সকাল সাড়ে ৮টায় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
এছাড়া বাদ যোহর সকল মসজিদ এবং সুবিধামত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এদিন দুপুরে হাসপাতাল জেলখানা বৃদ্ধাশ্রম এতিমখানাসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

পৌর সানফ্লাওয়ার প্রিপারেটরি স্কুলে দুপুর আড়াইটায় মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, দুপুর সাড়ে তিনটায় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম নড়াইল পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী