শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মোটরসাইকেল চোর গ্রেপ্তার

নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন গ্রেপ্তার হয়েছে।

জানা গেছে, গত (১৭ জানুয়ারি) রাতে লোহাগড়া থানাধীন লোহাগড়া পৌরসভার সরদারপাড়া সাকিনে কাজী আব্দুল আলীম (৪৫) এর ভাড়া বাসার তালা ভেঙে চোর দল মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে গত (১৮ জানুয়ারি) লোহাগড়া থানায় একটা মামলা রুজু করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এরপর শুরু হয় পর্যায়ক্রমে অন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তারের অভিযান।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত (১৪ ও ১৫ মার্চ) পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য মতে শনিবার (১৬ মার্চ) সকাল সময় নড়াইল জেলার লোহাগড়া থানায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩)কে তার নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার খলিশাখালি গ্রামের মৃত ওদুদ শেখ ওরফে ওয়াদুদ শেখের ছেলে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩) এর নামে মোটরসাইকেল চুরির ঘটনায় মোট এগারোটা মামলা রয়েছে। এর মধ্যে সাতটি ডিএমপি, একটি সিএমপি, একটি কেএমপি, একটি খুলনা, ও একটি নড়াইল জেলায় মামলা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী