মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী কেলেঙ্কারীর অভিযোগে যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুলকে অব্যাহতি

মনিরামপুর প্রতিনিধি: নারী কেলেঙ্কারীর অভিযোগে যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (২৪ জুন) তাকে এই অব্যাহতি দেয়া হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক বিবৃতিতে তাকে অব্যাহতি দেয়ার তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে- সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি আপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যাকলাপে জড়িত থাকার অপরাধে সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে তাকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় সংসদে সুপারিশ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে।

এর আগে এক তরুণীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ ওঠে তরিকুল ইসলামের বিরুদ্ধে। কেবল তাই না, ওই তরুণী তাকে বিয়ে করার কথা বললে তিনি তালবাহানা শুরু করেন। এমনকি অন্যত্র বিয়ে করার তোড়জোড় করেন বলেন অভিযোগ রয়েছে।

এ অবস্থায় উপায় না পেয়ে ওই তরুণী সাংবাদিকসহ বিভিন্ন জায়গায় তরিকুলের বিরুদ্ধে অভিযোগ করে। এসব কারণে চাপে পড়ে জেলা ছাত্রলীগ। একপর্যায়ে তাকে অব্যাহতি দিতে বাধ্য হয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের