শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেংগুড়াহাট বাজারে আদব ব্যাপারী রবিউলের বহিস্কারের দাবীতে বিক্ষোভ

মনিরামপুর প্রতিনিধি : যুবনেতা শহীদ মাস্টার রফিক হত্যাকারী আওয়ামীলীগের চিহ্নিত খুনি ইনামুল, জুলফিকার সহ আওয়ামীলীগের পূর্ণবাসনকারী বিএনপি নেতা শহীদ ইকবাল হোসেনের অনুসারী আদম ব্যাপারী রবিউলের বহিস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট বাজারে ইউনিয়ন বিএনপি ও মুক্তিকামী সাধারণ জনতার আয়োজনে এ অনুষ্ঠান হয়।

এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান রনি, বিএনপি নেতা তুহিন আহম্মেদ, খোকা, মনিরামপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল, যুবদল নেতা রবিউল ইসলাম, মাহাবুর রহমান, বিল্লাল হোসেন, কবির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল আহম্মদ, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস শাওন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব হাসানুর রহমান, যুবদল নেতা মিন্টু হোসেন সাদ্দাম প্রমুখ।

নেংগুড়াহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল বলেন- আমরা দীর্ঘ ১৭টি বছর বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি। ওই আদম ব্যাপারী রবিউলের নামে কোনো মামলা হয়নি। আমরা চাই শান্তি। আমরা শান্তিপূর্ণভাবে এই ১১নং চালুয়াহাটি ইউনিয়নে বসবাস করতে চাই। আমরা দল বা কারোর উপর কোনো প্রকার হামলা- মামলা করতে চাই না। কিন্তু এই চালুয়াহাটি ইউনিয়নে অশান্তি সৃষ্টি করছে আদম ব্যাপারী রবিউল ইসলাম। ইতিমধ্যে তার নেতৃত্বে সুরোত আলী, উজ্জল, জসিমের উপর হামলা চালানো হয় এবং তাদের মোটরসাইকেল ভাংচুর করা হয়। আদম ব্যাপারী রবিউল ইসলাম আওয়ামী সমর্থিত। আমরা (ইউনিয়নবাসী) তার বহিস্কার চাই।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি