শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার বড়দিয়া বাজারের এক ব্যবসায়ী খোকন সাহা (৫৫) নামে এক ব্যক্তিকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। আহত ওই ব্যবসায়ীকে মূমুর্ষূ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নড়াগাতী থানার চোরখালী গ্রামে এ ঘটনা ঘটে । আহত খোকন সাহা চোরখালী গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সাহার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বড়দিয়া বাজারের মুদি ব্যবসায়ী খোকন সাহার পরিবারের কোন সদস্যই মঙ্গলবার বাড়িতে ছিলেন না। প্রতিদিনের ন্যায় খোকন সাহা মঙ্গলবার দিনগত রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাজারের পাশেই নিজ বাড়িতে গিয়ে সীমানা প্রচীরের গেটের তালা খুলে ভিতরে ঢোকার সঙ্গেই পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে দ্রæত পালিয়ে যায়। আহতের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাতেই খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন,‘খোকনের
অবস্থা আশংকা জনক হওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঘটনার প্রকৃত কারণ
জানতে পুলিশের তদন্ত অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু