সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এসএসসি পরীক্ষা দেয়া এক প্রেমিকা।

সোমবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখার সময় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বন্দিভিটা গ্রামের প্রেমিক মাসুদ রানার বাড়িতে এ অনশনের ঘটনা ঘটে। প্রেমিক মাসুদ রানা নসিদুল হকের ছেলে। প্রেমিকার বাড়ি একই ইউনিয়নের আব্দুল হালিমের মেয়ে। এই ঘটনায় সংবাদ সংগ্রহে মাসুদের বড় ভাই মামুন ও প্রতিবেশি এক বখাটে ছেলে গণমাধ্যমকর্মীর উপর চড়াও হোন জানা গেছে।

প্রেমিকা জানান, আড়াই বছর ধরে মাসুদ রানার সঙ্গে তার (প্রেমিকার) প্রেমের সম্পর্ক হয়ে আসছে। প্রেমিক যখই ডাক দিতেন প্রেমিকা তখনই সাড়া দিতে বাধ্য হতেন। মাসুদ তাকে (প্রেমিকাকে) বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করতেন। মাসুদ রানার কথা না শুনলে বøাকমেইলের ভয় দেখাতেন। প্রেমিকা আরও জানান, ‘আমি তাকে সব কিছু দিয়েছি আমার তার সঙ্গে বিয়ে না হলে কে আমাকে বিয়ে করবে। ইউনিয়নের প্রায় অনেকেই আমাদের সম্পর্কের বিষয় জানে। শিলাইকুঠি বাজারে সে (প্রেমিক) আমাকে বউয়ের মতো অপেন সিক্রেটে চড় মারলেও আমি কোনো কিছুই বলিনি। আমি তাকেই বিয়ে করবো এবং এই বাড়িতেই থাকবো।’

এ ব্যাপারে প্রেমিকের পিতা নসিদুল হক কোন কথা বলতে নারাজ।

মেয়ের পিতার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানতাম না। গণ্যমান্য ব্যক্তি নিয়ে বসা হলে আপনি কি করবেন এমন জিজ্ঞাসায় তিনি বলেন, আমার মেয়ে ছেলের বাড়িতে গেছে, সে সেখানেই থাকবেন। আমি তাকে কেন নিয়ে আসবো।’

ইউপি সদস্য আইবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে কোন সুরাহা করা যায় কিনা চেষ্টায় আছেন।’

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বিষয়টি কেউ অবগত করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক