মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় তুচ্ছ ঘটনায় ২ বোনকে কুপিয়ে জখমের অভিযোগ

পাটকেলঘাটায় তুচ্ছ ঘটনায় ২ বোনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পাটকেলঘাটার নগরঘাটা এলাকার গফফার মোড়ল মারা গেছেন বহু বছর আগে। মৃত্যুর পর তার স্ত্রী দুই কন্যা সন্তান নিয়ে অতিকষ্টে অন্যের বাড়িতে কাজ করে, গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি বাড়ির পাশে ৪ কাঠা জমি ক্রয় করে চাতাল ব্যবসায়ী ইসমাইল সরদার। সেখানে তিনি ধানের পাতা রোপন করেন। ১৭ জানুয়ারি বাড়িতে কেউ না থাকায় তাদের গরু ইসমাইল সরদারের জমিতে লাগানো পাতা খেয়ে ফেলে। এসময় ইসমাইল গরুটি নিয়ে ২ দিন আটক রেখে পরে ছেড়ে দিলেও ১৯ জানুয়ারি তার কর্মচারী মাতিনসহ ১৫/১৬ জন সংঘবদ্ধ লোকজন দিয়ে মৃত. গফফারের বাড়িতে হামলা চালায়।

এসময় বেড়াতে আসা বড় কন্যা ৩ সন্তানেন জননী নাজমুন নাহার এবং তার ছোট কন্যা নাসরিন নাহারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। মারপিট করে তাদের বৃদ্ধা মাতাকেও। এতে নাসরিন নাহারের মাথায় ১৯টি সেলাই দিতে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বর্তমানে মারাত্মক আহত অবস্থায় ২ বোন সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসকাধীন রয়েছেন। এঘটনায় ভুক্তভোগী বিধবা বলেন, আমাদের বাড়িতে কোন পুরুষ নেই। যে কারণে ইসমাইলের মত ব্যক্তিরা এভাবে মারপিটসহ অত্যাচার করে যাচ্ছে। তিনি এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ