বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটা ২ এতিম মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলেন সাংবাদিক হাসান

মাতা-পিতার মৃত্যুতে এতিম ২ কন্যা সন্তান বড় মেয়ে ফারিয়া খাতুন (১৩) ও ছোট মেয়ে মারিয়া খাতুন (৭) এর লেখাপড়া ও চাকুরীর দায়িত্ব নিলেন সাংবাদিক হাসান। উল্লেখ্য এতিম এই দুই সন্তানের পিতা পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়ার মোড়ল পাড়ার বাসিন্দা মৃত্যু আঃ খালেক ৬/৭ বছর আগে মারা যায়। তখন থেকে তাদের একমাত্র মাতা নুরন্নাহার বেগম বিভিন্ন যায়গায় কাজকর্ম করে তার ২মেয়ে কে দেখাশুনা করে আসছিলেন। হটাৎ নুরন্নাহার বেগম মাস খানেক আগে শারিরীক অসুস্থ হয়ে পড়লে তার ভাইয়েরা নিয়ে ডাক্তার দেখালে লিভার ক্যান্সার ধরা পড়ে, চিকিৎসার এক পর্যায়ে গতকাল বাপের বাড়ি কলারোয়ার ওখাপুরে মঙ্গলবার আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় ২কন্যা সন্তান কে এতিম করে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না এলাহি রাজিউন) বড় মেয়ে ফারিয়া খাতুন পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসায় ৭ম শ্রেণীতে পড়াশোনা করেন ও ছোট মেয়ে মারিয়া খাতুন নিজ গ্রামে একটা মাদ্রাসা ক্লাস ওয়ানে পড়াশোনা করেন। মাদ্রাসা সূত্রে জানাগেছে বড় মেয়ে অনেক মেধাবী ছাত্রী।

একমাত্র ২ কন্যা সন্তানের দেখাশুনার আর কেউ না থাকায় মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এবং মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন, বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ উদ্দ্যেক্তা হাসানুর রহমান হাসান মৃত্যুর খবর জানতে পেরে তাৎক্ষনিক জানাযায় উপস্থিত থেকে তাদের ২জনের লেখাপড়া ও চাকুরীর দায়িত্ব পালন করার ইচ্ছাপোষণ করেন।

মাতা-পিতার মৃত্যুতে এতিম ২ কন্যা সন্তানের লেখাপড়া ও চাকুরীর দায়িত্ব নেওয়ার খবর জানতে পেরে গ্রামবাসীর মধ্যে খুশির আমেজ ও সাংবাদিক হাসান কে গ্রামবাসীরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করিম এর ইমামতিতে বিপুলসংখ্যক গ্রামবাসীর উপস্থিতে বুধবার যোহরবাদ মরহুমার নিজ গ্রাম যুগীপুকুরিয়ার মোড়ল পাড়ায় জানাযা অনুষ্ঠান হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন