মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পালিয়ে ‘বিয়ে’ করা হলো না ৬ কিশোর-কিশোরী! চট্টগ্রামে ধরা

নিজেদের ‘গুছিয়ে নেওয়ার’ লক্ষ্যে প্রায় দুই সপ্তাহ ধরে পরিকল্পনার পর ‘বিয়ে করে’ ঢাকার ধামরাই থেকে চট্টগ্রামে পালিয়েছেন ছয় কিশোর কিশোরী। চট্টগ্রামে গিয়ে তারা পুলিশের কাছে ধরা খেলে তাদের বিয়েসংক্রান্ত পরিকল্পনা ভেস্তে যায়।

পুলিশের কাছে আটককৃত ছয় কিশোর কিশোরী দাবি করে, এক বান্ধবীকে বাল্যবিয়ে থেকে বাঁচাতে নিজেরাই পালিয়েছে পছন্দের ছেলেদের সঙ্গে। আটককৃত তিন কিশোরীর দুজন ষষ্ঠ, একজন পঞ্চম শ্রেণির; আর তিন কিশোরের দুজন নবম, একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।

নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) নোবেল চাকমা জানান, যে মেয়ের বিয়ে তার বয়স ১২ বছর। ক্লাস ফাইভের ছাত্রী। ছেলের বয়স ১৫-১৬ বছর। পড়ালেখা করে না। তাদের সঙ্গে আসা দুই ছেলে ও দুই মেয়ে। তাদের মধ্যে তিনজনের বয়সই ১২ থেকে ১৫ বছরের মধ্যে। এক ছেলের বয়স একটু বেশি, ১৭-১৮ বছর। বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়।’

পুলিশের কাছ থেকে আরও জানা যায়, ‘তিনজনই প্রেমিক-প্রেমিকা। তারা বাড়ি থেকে পালিয়ে (শুক্রবার) দুপুরে চট্টগ্রামে আসে। যে দুজনের বিয়ে তাদের জন্য পোশাকও কেনা হয়। খবর পেয়ে আমরা রেলস্টেশন এলাকায় গিয়ে তাদের ধরে থানায় নিয়ে যাই। তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। উনারা থানায় আসছেন। তাদের হাতে তুলে দেওয়া হবে।’

পুলিশ আরও জানায়, বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের কাছে ছিল মাত্র ছয় হাজার টাকা। ঢাকা থেকে চট্টগ্রামে আসতেই তাদের বেশকিছু টাকা খরচ হয়ে যায়। রাতে অটোরিকশা নিয়ে বিভিন্ন স্থানে ঘুরেও পরিচিত ব্যক্তির সন্ধান না পেয়ে অটো চালকের কাছ থেকে রাতযাপনের ব্যবস্থা করে দেওয়ার সহায়তা চায়।

ওই অটোচালক তার নিজের অটো ভাড়া বাবদ সাড়ে ৬০০ টাকা নিয়ে ফ্রি-পোর্ট এলাকায় একটি স্থানে নিয়ে যায়। সেখানে এক নারীর মাধ্যমে রাতে তাদের থাকার ব্যবস্থা করা হয় একটি বাসায়, যার জন্য ওই নারীকে তাদের দিতে হয়েছে ৭০০ টাকা ঘর ভাড়া।

আবেগের বশে কিশোর-কিশোরীরা এ ধরনের কর্মকাণ্ড করেছেন মন্তব্য করে এসি নোবেল চাকমা বলেন, ‘তাদের বয়স কম। চট্টগ্রামে তাদের কোনো আত্মীয়স্বজন, চেনা-পরিচিত লোকজনও নেই। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারত। এই বয়সে বিয়েও আইনসিদ্ধ নয়। সে জন্য আমরা তাদের থানায় নিয়ে গেছি।’
সৌজন্যে: সময় টিভি নিউজ

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী