রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোদির সফরসঙ্গী হয়ে আসছে ভারতের কাবাডি দল

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশে আসবে ভারতের কাবাডি দলও। ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলবে দুই দল।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এ কথা জানিয়েছেন।

এ ছাড়াও মুজিববর্ষ উপলক্ষে ৫ জাতির একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে কথা চলছে বলে জানান ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মুজিববর্ষে স্বাধীনতার ৫০ বছর পূর্তি। বছরটি স্মরণীয় করে রাখতে নানা আয়োজন সরকারের। ছাপ লেগেছে কাবাডি ফেডারেশনেও। সুবর্ণজয়ন্তী উদযাপনে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন।

২৬ মার্চের অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গেই বাংলাদেশে আসছে ভারত জাতীয় কাবাডি দল। এরই মধ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে চিঠি দিয়েছে ভারত। দিনক্ষণ এখনো নির্ধারিত না হলেও ২৫ মার্চ অনুষ্ঠিত হতে পারে ম্যাচটি। বিষয়গুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি।

এ ছাড়া আরও একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে কাবাডি ফেডারেশন। এটি হওয়ার কথা রয়েছে ৫ জাতির। কথা হয়েছে শ্রীলঙ্কা, পোল্যান্ড, নেপাল আর কেনিয়ার সঙ্গে। ২৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটি।

বাংলাদেশ থেকে অংশ নেয়া দল দুটি অনুশীলন করছে ফেডারেশনে। ডাকা হয়েছে প্রায় অর্ধশতাধিক খেলোয়াড়। এরই মধ্যে বিদেশি কোচ এসেছেন ক্যাম্পের দায়িত্বে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আজ রোববার (৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন,বিস্তারিত পড়ুন

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • ‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা