বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দিল সেনাবাহিনী

খাগড়াছড়ির জাড়ুলছড়িতে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের গোপন আস্তানা গুড়িয়ে দেয় সেনাবাহিনী।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে।

এরআগে গত বুধবার (২ ফেব্রুয়ারি) বান্দরবানের রুমার বথি পাড়ায় সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হন। নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। এ সময় গুলিবিদ্ধ হন আরেক সদস্য। তাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়। আহত সেনা সদস্যর নাম মো. ফিরোজ। তিনি একই ক্যাম্পের সেনা সদস্য।

এদিনই সেনাবাহিনীর গুলিতে নিহত হন তিন সন্ত্রাসী। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ২৮ বীরের একটি বিশেষ টহল দল রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থেকে পাখই পাড়ায় গেলে সেখানে জানতে পারে বথিপাড়া এলাকার আস্তানায় পাহাড়ি সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা সেনাটহল দলকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালালে টহল দলের নেতৃত্বে থাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের মাথায় গুলি লাগে এবং সেনা সদস্য ফিরোজের পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান মারা যায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি এসএমজি, ৩টি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর