শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের ভান্ডারিয়ায় ছেলের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা

ভান্ডারিয়া উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গোল বুনিয়া গ্রামে থেকে মঙ্গলবার নির্মান শ্রমিক মো. জলিল হাওলাদার (৫৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সে ওই ওয়ার্ডের মৃত আজাহার হাওলাদারের ছেলে। স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে মৃতের ভাতিজার স্ত্রী মোসাম্মৎ সীমা বেগম পুকুরে পানি আনতে যাওয়ার সময় ঘরের দরজা খোলা দেখে উঁকি দিয়ে দেখতে পায় তার শ্বশুর নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে।

এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ভান্ডারিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে জলিল হাওলাদার সোমবার রাতে যে কোন সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে। জলিলের স্ত্রী না থাকায় এবং এক মাত্র ছেলে মো. সোলায়মান তার শ্বশুর বাড়ি ভোলায় থাকে। জলিল হাওলাদার একাই ঘরে বসবাস করত। অন্যএকটি সুত্র জানায় তার একমাত্র ছেলে সোলায়মান বাবার নামে মঠবাড়ীয়া উপজেলার আশা এনজিও সাফা ব্র্যঞ্চ থেকে ৫০ হাজার টাকা ঋন নেয়।

এ নিয়ে বাবার সঙ্গে মতবিরোধ সৃষ্টি হলে ছেলে বাড়ী থেকে চলে যায়। তার বাবা মনের দুঃখে কষ্টে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, ময়না তদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে । এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর