রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৃথিবীর বৃহত্তম সাফারি পার্ক তৈরি হচ্ছে ভারতে

ভারতের হরিয়ানায় তৈরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাফারি পার্ক। আরাবল্লীর ওপর প্রায় ১০ হাজার একর জায়গা জুড়ে এই উদ্যান তৈরির পরিকল্পনা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও হরিয়ানা সরকার যৌথ ভাবে তৈরি করবে এই উদ্যান।

গত বৃহস্পতিবার এই তথ্য জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব শারজায় একটি সাফারি পার্কে গিয়েছিলেন।

সেখান থেকে ফিরেই গত বৃহস্পতিবার খট্টর জানান, এনসিআর অঞ্চলে এই ধরনের পার্ক গড়ে তোলার বিপুল সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতেই এই পরিকল্পনা।

দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যানের ভেতরে বাঘ-সিংহের জন্য চারটি আলাদা জায়গা। এ ছাড়া থাকবে সরীসৃপ বসবাসের জায়গা, পাখিরালয় ও জলাশয়। মরুভূমি, নিরক্ষীয় অঞ্চল কিংবা ক্রান্তিয় বনভূমির আদলে বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি করা হবে এই পার্কে।

সাফারি তৈরির জন্য একাধিক আন্তর্জাতিক সংস্থা আগ্রহ দেখিয়েছেন বলেও জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী। এই সংস্থাগুলোর ছকে দেওয়া পরিকল্পনার মধ্যে যেকোনো একটি বেছে নেবে সরকার বলে জানিয়েছেন খট্টর। গুরুগ্রাম ও নুহ্‌ অঞ্চলে তৈরি হবে এই উদ্যান। ইতোমধ্যেই এই মর্মে বিভিন্ন অঞ্চলে সমীক্ষা শুরু করেছে ‘সেন্ট্রাল জু অথরিটি’।

সূত্র : ফার্স্টপোস্ট

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৮ জন। শনিবার রাতে প্রথমে ১৭বিস্তারিত পড়ুন

ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ

ভারতে সরকার পরিবর্তনে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও অ্যাকটিভিস্ট প্রকাশ রাজ। তবে,বিস্তারিত পড়ুন

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের বর্তমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে ‘বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’বিস্তারিত পড়ুন

  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
  • দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার