বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেঁয়াজ-রসুনের স্মৃতিসৌধ!

‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী’ মেলায় এবার দর্শকদের মুগ্ধ করেছে ‘পেঁয়াজ-রসুনের স্মৃতিসৌধ’!

ময়মনসিংহের গৌরীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উপকরণে তৈরি স্মৃতিসৌধে রয়েছে সাতটি ত্রিভুজাকৃতি মিনারের শিখর ‘মুক্তি সংগ্রামের সাতটি পর্যায়’। এটি দর্শনার্থীদের স্মরণ করিয়ে দেবে বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্ন, ছাপান্ন, বাষট্টি, ছেষট্টি ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়।

কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার সুমন সরকারের পরিকল্পনায় উৎসবের মর্মবাণী তারুণ্যকে উজ্জীবিত করছে। এ ছাড়া কৃষি বিভাগের মেলায় প্রথমবারের মতো প্রদর্শন করা হচ্ছে— বেগুনি, হলুদ ও সাদা রঙের ফুলকপি, যা চমক সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর জন্মদিন থেকে চলা মেলায় বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, শহীদদের সম্মানে পেঁয়াজ-রসুনের স্মৃতিসৌধ করা হয়। এটিতে জাতীয় পতাকা করা হয়েছে মরিচ দিয়ে। এ স্মৃতিসৌধ তরুণ প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্ন, ছাপান্ন, বাষট্টি, ছেষট্টি ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়। এটি একটি এ ভিন্নধর্মী চেষ্টা।

উপজেলা পরিষদ চত্বরে সোমবার মেলা উপলক্ষ্যে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সহযোগিতা করেন কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ বিভাগ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন— উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল আহমেদ নাসের, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাত এ হুর, থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাজিমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর