বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবাদে ফেইসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ রাখছেন প্রথম সারির তারকারা

ফেইসবুকের ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ব্যবস্থাপনা নীতির প্রতিবাদে নিজ ফেইসবুক অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রাখবেন মার্কিন রিয়ালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান ওয়েস্ট।

শুধু কিম একা নন, ফেইসবুকের বিরুদ্ধে প্রতিবাদে নিজ নিজ অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত জানিয়েছেন, লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লরেন্স, অরলান্ডো ব্লুম, কেরি ওয়াশিংটন, সাশা ব্যারন কোহেনসহ আরও অনেক তারকা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রশ্নে বুধবার থেকে ফেইসবুকের বিরুদ্ধে শুরু হয়েছে এ প্রতিবাদ।

উল্লেখ্য, অসংখ্য অনুসারী থাকা বিশ্বের বড় বড় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কিম কার্দাশিয়ানের অ্যাকাউন্ট অন্যতম।

“আমার খুবই ভালো লাগে আপনার সঙ্গে সরাসরি ইনস্টাগ্রাম ও ফেইসবুকের মাধ্যমে সংযুক্ত হতে, কিন্তু এই প্ল্যাটফর্মগুলো যখন বিদ্বেষ, প্রপাগান্ডা এবং ভুল তথ্য ছড়ানোতে অনুমোদন দেয়, তখন চুপ করে বসে থাকতে পারি না।” – মঙ্গলবার একাধিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে প্রকাশিত এক পোস্টে লিখেছেন কার্দাশিয়ান।

তিনি আরও বলেছেন, “সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়া ভুল তথ্য আমাদের নির্বাচনে গুরুতর প্রভাব ফেলে, এবং আমাদের গণতন্ত্রকে খাটো করে। দয়া করে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল, যখন আমি ফেইসবুককে ‘হ্যাশট্যাগ স্টপ হেইট ফর প্রফিট’ বলার জন্য আমার ইনস্টাগ্রাম ও ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেবো।”

জুলাইয়ে নাগরিক অধিকার গ্রুপ একত্রিত হয়ে ফেইসবুকের বিরুদ্ধে বিজ্ঞাপন বয়কট ক্যাম্পেইন শুরু করে। ওই সময়েই কোকা-কোলা, নাইকি, হার্শিজ এর মতো বড় বড় প্রতিষ্ঠান তাতে সাড়া দিয়েছিল। সোমবার ওই ক্যাম্পেইনের পক্ষ থেকে প্রতিষ্ঠান ও তারকাদেরকে আহবান জানানো হয় প্রতিবাদ করার জন্য, বুধবার ২৪ ঘন্টার জন্য অ্যাকাউন্ট বন্ধ রাখতে বলেছেন আয়োজকরা।

বেশ কয়েকদিন আগে সময়মতো কেনোশা মিলিশিয়া গ্রুপের পেইজ নামাতে ব্যর্থ হয়েছিল ফেইসবুক। নিজেদের আহবানে ফেইসবুকের ওই ব্যর্থতার দিকেও আঙুল তুলেছেন ক্যাম্পেইনটির আয়োজকরা।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত