রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে দেশ উন্নয়নের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার নির্মাণাধীন রাজগঞ্জ শিশু পার্ক, বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র, বঙ্গবন্ধু ম্যুরাল ও উন্মুক্ত অডিটরিয়ামের সার্বিক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেলে তিনি এসকল উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন- মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। বাংলাদেশের উন্নয়ন ক্ষেত্রে শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নেই। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশে নানা উন্নয়ন করেছেন। উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে পরিণত করেছেন। এতে মানুষের জীবন যাত্রার পরিবর্তন ঘটেছে। আগামীতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন- মনিরামপুরের রাজগঞ্জে যে উন্নয়ন কাজ চলছে, এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। আমি সেটা বাস্তবায়ন করেছি।

প্রতিমন্ত্রী আরও বলেন- ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতেৃত্বে দেশ উন্নয়নের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবেনা। এই জন্য আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, আওয়ামীলীগ নেতা প্রভাষক মিজানুর রহমান, শরিফুল ইসলাম চাকলাদার, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সমর্থনবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি