বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করার পর ঢাকাস্থ কালিগঞ্জ ও আশাশুনিবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) রাতের দিকে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অধ্যাপক ডা. শহিদুল আলম। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কালিগঞ্জ ও আশাশুনিতে উন্নয়ন বঞ্চনার সমস্যা গভীর। তিনি নিজেকে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। চিকিৎসা সেবার পাশাপাশি মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা তাঁর রাজনীতির মূল দর্শন।

ডা. শহিদুল আলমের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তিনি কার্যকর স্বাস্থ্যসেবা, নিরাপদ সুপেয় পানি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান ও যুব উন্নয়ন, জলাবদ্ধতা ও পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন নিশ্চিত করবেন। এছাড়া, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং স্থানীয় মানুষের ন্যায্য দাবি জাতীয় সংসদে তুলে ধরা হবে।

ডা. শহিদুল আলম বলেন, উন্নয়ন তখনই টেকসই হয়, যখন মানুষ নিরাপদ থাকে, সম্মান পায় এবং একে অপরের পাশে দাঁড়ায়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক সচিব ও নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটির সভাপতি আবু মাসুদ, সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সংগঠনিক সম্পাদক এস এম মাজারুল আনোয়ার, আশাশুনি সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সমিতি ঢাকার সহ-সভাপতি ইকবাল মাসুদ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, আশাশুনি উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৃহত্তর খুলনা সমিতির সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, আশাশুনি উপজেলা বিএনপি নেতা মো. জুলাফিকার আলী জুলি, শ্রীউলা ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী