বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিরবেন না, খেলবেন না বিদায়ী টেস্ট সাকিব

সাকিব আল হাসানকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, নিরাপত্তার কারণ দেখিয়ে দেশে ফিরছেন না সাকিব। বিষয়টি একাত্তরকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ঘরের মাটিতে দেশের মানুষের সামনে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের আগ্রহে তাকে নিয়েই মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

শেষ টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে নির্ধারিত সময়ে রওনাও করেছিলেন সাকিব। তবে দুবাই পর্যন্ত এসে তিনি আবার যুক্তরাষ্ট্রেই ফিরে যাচ্ছেন। বলছেন, নিরাপত্তা ঝুঁকির কারণেই এমন সিদ্ধান্ত।

২১ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দল ঘোষণার সময় নির্বাচকেরা বিসিবির সবুজ সংকেত পেয়েই সাকিবকে দলে রেখেছিলেন। আর বিসিবি সবুজ সংকেত পেয়েছিলো সরকারের কাছে। তারপরও হঠাৎ করে সাকিবের নিরাপত্তা কেন একটা ইস্যু হয়ে গেলে, সেটি জানা যায়নি। এ নিয়ে বিসিবির কাছ থেকেও এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা আসেনি।

গত কয়েকদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছে, দেয়াল লিখন লিখেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

দুবাই থেকে ঢাকায় আসতে মানা করা হয়েছে সাকিবকেদুবাই থেকে ঢাকায় আসতে মানা করা হয়েছে সাকিবকে
এর আগে ভারত সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডার জানান, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে টেস্ট থেকে বিদায় নিতে চান তিনি। তবে, আপাতত মনে হচ্ছে, সে আশা আর পূরণ হচ্ছে না সাকিবের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১-২৫ অক্টোবর। দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ১৯৩০ সালে। অথচ আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা কেন?বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন

কলারোয়া ফুটবল একাডেমিকে দুইটি নতুন ফুটবল উপহার দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন।বিস্তারিত পড়ুন

  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে হারালো
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের