সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের জনপ্রিয় মিলনস্থল ‘কফিভিলা’-তে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।

স্বপ্নসিড়ির সভাপতি নাজমুল হকের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান পলাশ।এসময় তিনি রোভার স্কাউট আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “রোভার স্কাউটিং শুধু একটি আন্দোলন নয়, এটি মানুষের জীবনে নেতৃত্ব, সমাজসেবা ও মূল্যবোধের শিক্ষার একটি পথ।”

এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটসের প্রাক্তন সম্পাদক এ এস এম আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, স্বপ্নসিড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, উপদেষ্টা জামাল উদ্দিন আ ন ম মুরাদুজ্জামান প্রাক্তন সভাপতি মুহা. আলতাফ হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষ, এস এম বিপ্লব হোসেন, সালাউদ্দিন রানা, আবু সাইদ, জাহারুল হুদা, মাসুদুর আলম, ওহেদুজ্জামান সোহাগ, আল শাহরিয়ার অনিক, বেগম নিশাত আনম, করিমন নেছা শান্তা, বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম, আল ইমরান সুমন প্রমুখ।

আলোচনা সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বপ্নসিড়ি শুধু প্রাক্তন রোভারদের একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এই সংগঠন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।”পাঁচ বছরে পথচলার অভিজ্ঞতা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে আয়োজকরা জানান, সমাজসেবা, স্কাউটিং কার্যক্রম এবং প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেওয়ার মতো কার্যক্রম আরও সংগঠিতভাবে চালিয়ে যাবে স্বপ্নসিড়ি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন