বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্তমান শিক্ষাসংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা শিক্ষাভাবনার প্রতিফলন থাকা জরুরী-ওয়েবিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: বর্তমান শিক্ষানীতির সীমাবদ্ধতা নিরীক্ষা এবং শিক্ষানীতির সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষাদর্শন একটি পথনির্দেশক হিসেবে কাজ করতে পারে বলে শিক্ষাবিদরা মনে করছেন। ৩০ অক্টোবর রাত সাড়ে ৭ টায় খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের আয়োজনে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষাভাবনার আলোকে বর্তমান শিক্ষানীতি সংস্কার শীর্ষক ওয়েবিনারে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।
ওয়েবিনারে ‘খানবাহাদুর আহ্্ছানউল্লার শিক্ষাদর্শনের আলোকে বাংলাদেশের শিক্ষানীতি পুনর্গঠনের একটি প্রস্তাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন। প্রবন্ধে তিনি খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষাদর্শনের ভিত্তিতে বাংলাদেশের শিক্ষানীতি পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে সুনির্দিষ্ট ছয়টি প্রস্তাব উপস্থাপন করেন প্রবন্ধকার। তিনি বলেন আহ্্ছানউল্লার শিক্ষাদর্শনভিত্তিক বর্তমান শিক্ষানীতির পুনর্গঠন বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একটি নৈতিক ও মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সক্ষম হবে, যা একটি উন্নত, নৈতিক এবং সামাজিকভাবে দায়বদ্ধ সমাজ গঠনে সহায়তা করবে।
ওয়েবিনারে মূখ্য আলোচকের বক্তব্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা শিক্ষার জন্য এমন একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছিলেন যা নৈতিক মূল্যবোধ, ধর্মীয় নীতি, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং সবার জন্য সমতাকে সমন্বিত করে; যেখানে শিক্ষা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক বিকাশের সাথে সাথে ব্যক্তির নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়তা করে। এমনকি ব্যক্তির কর্মসংস্থানমূলক চাহিদা পূরণও তাঁর শিক্ষাভাবনার প্রধানতম দিক। তিনি আরও বলেন বর্তমান শিক্ষানীতি সংস্কারে শতবছরেরও আগে রচিত খানবাহাদুর আহ্ছানউল্লার টীচারস্ ম্যানুয়েল গ্রন্থটির প্রতিফলন প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগতবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক বর্তমান শিক্ষাসংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লার সামগ্রিক শিক্ষাদর্শনটি পুনর্পাঠ এবং তা বাস্তববায়নে শিক্ষাপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ইনস্টিটিউটের পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় আরও অংশগ্রহণ করেন সরকারি টিচারস্ ট্রেনিং কলেজ, ঢাকার অধ্যাপক ড. শেখ শাহবাজ রিয়াদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, সাবে সচিব ড. মোহাম্মদ খলিলউল্লাহ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম