বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বল্লী ও ঝাউডাঙ্গায় মটর সাইকেল প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আসন্ন ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এস এম শওকত হোসেনের মটর সাইকেল প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বুধবার বিকাল ৫ টায় বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

বল্লী ইউনিয়ন আওয়ামীলীগীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বজলু রহমানের সভাপতিত্বে ও বল্লী ইউনিয়ন যুবলীগের সভাপতি আফতাবুজ্জামান লাল্টুর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের মটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুৃম, হাসান মাহমুদ রানা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেম আলী,২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবলু রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে একই দিনে রাত ৮ টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মটরসাইকেল প্রতিকের নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু পাঠাগার চত্বরে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, সহ-সভাপতি ডাঃ মজনুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেবাশীষ রানা, সাধারণ সম্পাদক ইউপি সদস্য শরিফুল ইসলাম। এসময় ঝাউডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় নেতাকর্মীরা অংশ নেয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, দলীয় চারজন প্রার্থী হলেও জাতীয় পার্টি যে স্বপ্ন দেখছে আমরা যদি মটর সাইকেল প্রতিকে ঐক্যবদ্ধ থাকি সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ২৯ মে মটরসাইকেল প্রতিকে এস এম শওকত হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। এজন্য সকলে মিলে কাধেকাধ মিলিয়ে কাজ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল