বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া ও চাইলে নিয়োগ প্রতিষ্ঠান পরিবর্তন করার পদ্ধতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে যৌথ কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। এমনকি কোম্পানি পরিবর্তনের সুযোগ পাবেন।

বিষয়টি নিয়ে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন বলেন, বিদেশী কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের এখন উপস্থিত থাকতে হবে। নিয়োগকর্তাদের যেকোনো অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নতুন করে কোটা আবেদনের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

এছাড়া ওই বৈঠকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে, সেই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু এখনো খোলাসা করেনি মালয়েশিয়া সরকার।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর