বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া : তালায় সাবেক এমপি হাবিব

সেলিম হায়দার : স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষের দুঃসময়ে পাশে থেকেছেন। জাতীকে মুক্ত করতে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনিই স্বাধীনতার ঘোষক। মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র দখল করে তিনি স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। তার কথায় বিশ^াস করে হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সাতক্ষীরার তালায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।

সোমবার (২০ জানুয়ারী) বেলা ১২ টায় তালা পুরতোন বি দে হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি’র আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালী পূর্ব আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মস্তোফা, য্গ্মু সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু, সাবেক সাধারণ সম্পাদক স ম ইায়াছিনউল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক রাসেল বিশ^াস, যুবনেতা জোয়াদ্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

সাবেক এমপি হাবিব বলেন, ১৯৯০ সালে আমরা প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম। ঘোষনা দিয়েছিলাম, এই সরকারের সাথে কোনো নির্বাচনে যাব না। সে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও জামায়াতে ইসলামী আন্দোলনের সাথে বেইমানি করে সে নির্বাচনে গিয়েছিলেন।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিলো না। মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিলো না। সে সময় অন্যান্য সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র ৪ টি পত্রিকা প্রকাশের অনুশিত ছিলো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বায়িত্ব নিয়ে সকল পত্রিকা প্রকাশের অনুমোদন দিয়েছিলেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তার জনপ্রিয়তা ছিলো আকাশচুম্বি। নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছিলো। আগামী নির্বাচনেও বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা