মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসে বললেন, ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার, আপনার সঙ্গে একটি সেলফি তুলতে চাই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পা ধরে কান্নাকাটি করলেও তিনি কারও সঙ্গে সেলফি তোলেন না। সেখানে জো বাইডেন নিজের মোবাইল ফোন দিয়ে নিজের হাতে নিজে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসে তার সঙ্গে সেলফি তুলেছেন। এ সেলফি বিশ্বে আমাদের মর্যাদা সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র তাপস।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার সেলফির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শেখ ফজলে নূর তাপস বলেন, ভারতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিয়েছেন। জো বাইডেন তাদের কারো সঙ্গে সেলফি তো দূরের কথা, একটি ছবিও তোলেননি। অথচ সেই বাইডেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসে বললেন, ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার, আপনার সঙ্গে একটি সেলফি তুলতে চাই।’ আমাদের প্রধানমন্ত্রী সম্মতি দেওয়ার পর বাইডেন নিজের মোবাইলে নিজের হাতে নিজেই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন।

তাপস বলেন, এ সেলফি বিশ্ব দরবারে আমাদের মর্যাদা সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে, তা কোনোদিন চেয়েও পাওয়া যেত না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে ইতিহাস রচনার আহ্বান জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, শেখ হাসিনার জীবন নিয়ে ইতিহাস রচনার এখনই সময়।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগ সুপারিশের দায়িত্ববিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল